তৈরি পোশাক খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়ের মাইডোন।

রাজধানীর একটি হোটেলে শনিবার ইউরো ব্যাং ফ্যাশনের কর্মশালা উদ্বোধনকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ৬০ শতাংশই ইউরোপের ২৭টি দেশে রফতানি হয়। এটা দিন দিন আরও বাড়ছে। এ জন্য আমরা সরকার ও তৈরি পোশাক খাতের সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

অনুষ্ঠানে বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট এ এইচ আসলাম সানি বলেন, ‘ইউরো ব্যাং ফ্যাশন প্রকল্পের মৌলিক উদ্দেশ্য হলো উৎপাদনশীল বাণিজ্য অর্জন করা, যা কিনা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরির সুযোগ সৃষ্টি ও নতুনভাবে উদ্ভাবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে বাংলাদেশে এসএমই নিয়ে আলোকপাত করেন ফেরদৌস আরা বেগম।

এএইচ