দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। একই সঙ্গে উভয় বাজারে লেনদেনেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে ১০১১ পয়েন্টে স্থির হয়।
এদিও সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। যা প্রথম ২৫ মিনিট টানা বাড়ে। পরবর্তী ৫ মিনিটে বৃদ্ধি পাওয়া সূচক সামান্য কমে যায়।
বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১০১১ পয়েন্টে স্থির হয়।
বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১১৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি ৬ লাখ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, লাফার্জ সুরমা, ওয়াটা কেমিক্যাল, ডেল্টা লাইফ, বিএসসিসিএল, ইউনিক হোটেল, অ্যাক্টিভ ফাইন, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ ও বিএসআরএম স্টিলস ।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২১ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ১১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।
এ সময়ে লেনদেন হয় মোট ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
অর্থনীতি
সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। একই সঙ্গে উভয় বাজারে লেনদেনেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।





