ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করেছে দেশের উভয় পুজিবাজার। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮ শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ শতাংশ লেনদেন বেড়েছে। দিনশেষে উভয় পুঁজিবাজারে মূল্য সূচক ঊর্ধ্বমুখী রয়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স দিনশেষে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬৩২ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এ দিন এ কোম্পানির ১১ লাখ ৬৩ হাজার শেয়ার ৪০ কোটি ২৬ লাখ ৮০০ টাকায় লেনদেন হয়েছে।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫২৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৪৯৩ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার লেনদেন বেড়েছে ১৩৯ কোটি ১১ লাখ ৫২ হাজার টাকা বা ২৮ শতাংশ।
এদিন টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩৪৪ কোটি ২০ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসই’র সাধারণ মূল্য সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৪ লাখ টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪২ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ১২ লাখ টাকা বা ২৭ শতাংশ।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





