ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে। এদিন ডিএসই প্রধান সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের প্রথম ভাগে বাজার নিম্নমুখী থাকলেও শেষভাগে সূচক বাড়ে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনভর ঊর্ধ্বমুখী থাকে সূচক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৭০৭ কোটি ৩০ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৭৩৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩০ কোটি ৮৭ লাখ টাকার আ ৪ শতাংশ।

এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক পতন হলেও শেষ পর্যন্ত সব ধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টি কোম্পানির। আর দর কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

সোমবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, এমজেএলবিডি, বিএসআরএম স্টীল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, গ্রামীণ ফোন, এসিআই এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন,

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনে সূচকের বেড়েছে। সোমবার সিএসই সার্বিক সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৩৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর