বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে লভ্যাংশের টাকা পাঠানো হয়েছে বলে বাটা সু’র পক্ষ থেকে জানানো হয়েছে।

যাদের ব্যাংক হিসাবে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ছিল তাদের লভ্যাংশ সনদ (ডিভিডেন্ড ওয়ারেন্ট) তাদের ঠিকানায় পদ্মা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে বাটা সু।

এর আগে গত ২৫ নভেম্বর বাটা সু ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থ বছরের জন্য ১৭৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে।

ইআর