খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। শিগগিরই গম খালাস করা হবে।
৫২ হাজার ৫০০ মেট্রিক টনের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে এবং ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএম
রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় এসে পৌঁছেছে এমভি পার্থ নামে একটি জাহাজ। সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। শিগগিরই গম খালাস করা হবে।
৫২ হাজার ৫০০ মেট্রিক টনের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে এবং ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএম
সৌদি আরব মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক আবিষ্কারের দাবি করেছে। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান জানিয়েছেন, মদিনার জাবাল সায়িদ প্রকল্প এলাকায় অনুসন্ধান ও ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে এই আকরিক খুঁজে পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যম মন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানায়।
দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ‘ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শন”- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এ তিন কার্যক্রম তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঘিরে সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ড নিয়ে ক্যাম্পাসে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন, পরে সেগুলো ভাঙচুর ও ছিঁড়ে ফেলা, অনুমোদন ছাড়াই ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শিক্ষকদের মূল্যায়নে পৃথক ওয়েবসাইট চালুর ঘটনাকে কেন্দ্র করে ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান মুখোমুখি হয়েছে।
দেশের অর্থনীতিতে নানা ধরনের চাপ ও সংকট থাকলেও ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ ধরনের অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি।