সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। আজ মঙ্গলবার লেনদেনের প্রথম এক ঘণ্টা শেষে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ১৭.৯৬ পয়েন্ট। এ সময়ে সূচক অবস্থান করছিল ৪৬৪৪.১৮ পয়েন্টে। একই সময় শেষে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স বেড়েছে ৪.৫২ পয়েন্ট।
বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে, আজ দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় এবং লেনদেনের প্রথম এক ঘণ্টায় এ ধারা অব্যাহত ছিল। এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩৫টির দর বেড়েছে, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। এ সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৫০ কোটি ৯৭ লাখ টাকা।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে লেনদেনের শীর্ষে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এ সময়ে কোম্পানিটির ৬ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এরপরই রয়েছে-বেক্সিমকো, ইফাদ অটোস, শাশা ডেনিমস, অরিয়ন ইনফিউশন। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৯৭ লাখ টাকা।
অপরদিকে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসইএক্স ৪.৫২ পয়েন্ট বেড়ে ৮৬২৩.২৪ পয়েন্টে অবস্থান করছিল। লেনদেন হয়েছে ৫ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুরলোর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।
এএইচ





