সালভো কেমিক্যালপুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সালভো কেমিক্যালে পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ জুন।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে সালভো কেমিক্যালের মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর পরবর্তী মুনাফা হয়েছে পাঁচ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে দুই কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল তিন কোটি টাকা।
একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে এক টাকা নয় পয়সা, যা আগের বছরের চেয়ে ৪১ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৬৮ পয়সা।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সালভো কেমিক্যালের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সালভো কেমিক্যালপুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে।