ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রির মেলা শুরু হবে আগামীকাল শুক্রবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। ৫ দিনের এ মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, এসএমইদের পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরীতে সহায়তা; পাশাপাশি ভোক্তা ও উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ প্রভৃতি মেলা আয়োজনের উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।
মেলায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য সেক্টরের পণ্য প্রদর্শিত হবে। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসএমই প্রতিষ্ঠানের ১৫০ টি স্টল থাকবে।
এছাড়া পণ্য উৎপাদনে ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণও অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রী এ মেলায় একটি সমন্বিত ও বৃহত্তর পরিসরে প্রদর্শিত ও বিক্রয় ছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রেতার কাছ থেকে বিক্রয়ের অর্ডার পাওয়া সম্ভব হবে বলে আশা করছেন আয়োজকরা।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
জাতীয় এসএমই মেলা উদ্ভোধন শুক্রবার
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রির মেলা শুরু হবে আগামীকাল শুক্রবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। ৫ দিনের এ মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





