দুই কার্যদিবস পতনের পর সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক বাড়লেও টাকার অংকে কমেছে লেনদেন। তবে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৭২ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টি, কমেছে ৮৬টি আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৯ লাখ টাকার।
তবে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ০.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৮১ পয়েন্টে।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৬৫ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৪০১ কোটি ৭৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে ৬৫ কোটি ৬৬ লাখ ২৭ হাজার টাকা।
শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার ক্ষেত্রে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের হিসাব আমলে নেওয়ার বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা লেনদেনে কম অংশ নিচ্চে। একই সঙ্গে বড় পুঁজির বিনিয়োগকারীরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুসরণ করছেন। এই কারণে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ইনডেক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৫৩ পয়েন্টে। এ সময় মোট ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি, কমেছে ৮৭টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৬ লাখ টাকার।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৯৮ লাখ টাকা। ঙ্গলবার সিএসইতে লেনদেন কমেছে ৪৯ লাখ টাকা।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পতনের পর সূচক বাড়লেও লেনদেন কমেছে
দুই কার্যদিবস পতনের পর সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক বাড়লেও টাকার অংকে কমেছে লেনদেন। তবে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।





