নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হা-মীম গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ব্র্যান্ড টেকনিক্যাল ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ব্র্যান্ড টেকনিক্যাল ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ঠ ক্ষেত্রে প্রার্থীর ১০ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়স ৪০ বছর হতে হবে।
কর্মস্থল : ঢাকা (আশুলিয়া)।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া :
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন। অথবা ইমেইল করতে পারবেন (career@hameemgroup.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ১৯ জুলাই, ২০২১।
তথ্য সূত্র- বিডিজবস
এমবি















