জেলা বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর চাহিদার পূরণের দাবি জানিয়েছে নাগরিক মোর্চা। তাদের দাবি ধনী ও ক্ষমতাবানদের স্বার্থে অনুৎপাদনশীল খাতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ না দিয়ে দারিদ্র্য নিরসনে উৎপাদনশীল খাতে বরাদ্দ দিতে হবে। আর এ বাজেট হতে হবে গণমুখী। যেখানে অনগ্রসর জনগোষ্ঠীও বাদ থাকবে না
সোমবার ঢাকা রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে আয়োজিত ‘বাজেট বিষয়ক’এক সংবাদ সম্মেলণে নাগরিক মোর্চার পক্ষ থেকে ২৭ টি সমমনা সংগঠন এ দাবি জানায়। সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য উপস্থান করেন নাগরিক মোর্চার সদস্য সংগঠন বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার।
এ সংবাদ সম্মেলণে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য প্রচারাভিযানের নির্বাহী পরিষদ সদস্য ডেইজী আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রর পরিচালক এলিসন সুব্রত বাড়ৈ, বাঁচতে শিখ নারীর সভাপতি ফিরোজা বেগম এ এসবিএস এর নির্বাহী পরিচালক ফেরদৌস আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সুবল সরকার , জেলা বাজেট প্রণয়নের জন্য প্রয়োজনীয় আইনি জটিলতায় সংশোধন ও কাঠামোগত সংস্কার সাধন করারও দাবি করেন। তিনি জনগনের নির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে সকল রাজনৈতিক এবং নাগরিক প্রতিনিধির সমন্বয়ে জেলা, উপজেলা, পৌর/ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং এর জন্য কমিটি গঠন করার দাবি করেন।
এদিকে কয়েকটি খাতে বাজেটে বিশেষ নজর দেয়ার জন্যও সরকারের প্রতি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে- বর্তমান শিক্ষানীতি বাস্তবায়নে মোট বাজেটের ন্যূনতম ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে বরাদ্দ মোট বাজেটের কমপক্ষে ১০ শতাংশ রাখা, স্বাস্থ্যখাতের বানিজ্যকরণ বন্ধে করণীয় ঠিক করা, উপকূলীয় চর, হাউর, বাওর ও পার্বত্য অঞ্চলকে স্পেশাল ইকোনোমিক জোন-ঘোষণা করে বাজেটে এর জন্য বরাদ্দ রাখা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো সহ বেশ কয়েকটি দাবি দাওয়া তুলে ধরা হয়।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
জেলা বাজেট প্রণয়নের দাবি
জেলা বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর চাহিদার পূরণের দাবি জানিয়েছে নাগরিক মোর্চা। তাদের দাবি ধনী ও ক্ষমতাবানদের স্বার্থে অনুৎপাদনশীল খাতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ না দিয়ে দারিদ্র্য নিরসনে উৎপাদনশীল খাতে বরাদ্দ দিতে হবে।





