“লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩ কোটি টাকা ফেরত দিয়েছে সরকার। রোববার অর্থমন্ত্রনালয় থেকে পাঠানো এক বিবৃতিতে ওই অর্থ গ্রহনের বিষয়টি স্পষ্ট করেছে সরকার। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যুগ্ন সচিব অরিজিৎ চৌধুরী।
বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংক আইনগতভাবে একটি নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান এবং তারা এদেশে তাদের কার্যক্রম আইনগতভাবে চালিয়ে যাচ্ছে। তাদের সম্বন্ধে কারও কারও তেমন ভাল ধারণা নেই এবং তাদের সহায়তা গ্রহণে আগেও অনেক প্রতিষ্ঠান অস্বীকৃতি জানিয়েছে। তাই দ্ব্যর্থহীনভাবে বলা যেতে পারে যে, “লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহায়তা গ্রহণ করা হচ্ছে না।
[b]ইসলামী ব্যাংকের টাকা ফেরত প্রসঙ্গে সরকারের বিবৃতি হুবহু তুলে ধরা হলো: [/b]
আমাদের সরকার যেমন গত মেয়াদে তেমনি বর্তমান মেয়াদে অনেকগুলো জাতীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং করবে। এইসব উদ্যোগে আমাদের চিরাচরিত পদ্ধতি অনুযায়ী সারা জাতি অংশগ্রহণ করে। এবং আমাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এইসব উদ্যোগে অত্যন্ত আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে। সরকারও এইসব বিষয়ে সহযোগিতা এবং উৎসাহ প্রদান করে।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান মেয়াদের শুরুতেই দুটি বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এবার “আইসিসি ওয়ার্ল্ড টুয়েন্টি-২০ বাংলাদেশ ২০১৪” এর সমস্ত খেলা আমাদের দেশে অনুষ্ঠান করছি। এজন্যে সরকারের তরফ থেকে অবকাঠামো খাতে কয়েকশ’ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই গুরুত্বপুর্ণ খেলাটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন আয়োজন করেছি এবং সেসবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছি এবং পেয়েছিও।
আমাদের দ্বিতীয় উদ্যোগ হচ্ছে আগামী স্বাধীনতা দিবসে “লাখো কণ্ঠে সোনার বাংলা” গানটি উপস্থাপন করা। এইক্ষেত্রেও আমাদের ব্যক্তিমালিকানা খাত অত্যন্ত আগ্রহের সাথে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে এগিয়ে এসেছে। আমাদের অর্থনীতিতে ব্যক্তিমালিকানা খাতই দেশটাকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তাদের এজন্যে সব রকমের সহায়তা প্রদান করে থাকি এবং তারা তাদের সামাজিক দায়িত্ব পালন করে জাতীয় উদ্যোগে নানাভাবে অংশগ্রহণ করে।
এই দুটো উদ্যোগ কাছাকাছি সময়ে নেয়া হয়েছে এবং সেজন্যে সরকারের তরফ থেকে আমরা আমাদের ব্যক্তিমালিকানা খাতকে এই বিষয়ে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী এই দুটো উদ্যোগে এগিয়ে আসতে আহ্বান করি। তদনুযায়ী তারা দুটো উদ্যোগের জন্য তাদের সহায়তার হাত এগিয়ে দেন।
এবিষয়ে আমরা তাদের অবহিত করি যে, এই দুটি উদ্যোগের জন্য আমাদের প্রয়োজন প্রায় ৯০ কোটি টাকা এবং তারা তাদের ইচ্ছামত একটি বা দুটি উদ্যোগে অংশ নিতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ইচ্ছামত এই দুটি উদ্যোগে সহায়তা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রদত্ত চেকগুলো গ্রহণ করেন এবং সেখানে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় সংস্কৃতি মন্ত্রী, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, মাননীয় ক্রীড়া উপমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা উপস্থিত ছিলেন।
প্রাপ্ত সহায়তার সমন্বয় সাধন করতে গিয়ে আমরা দেখতে পাই যে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড “লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানের জন্য ০৩ (তিন) কোটি টাকা প্রদান করেছে। এই পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত সহায়তা গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে। সেই অনুযায়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত আর্থিক সহায়তা আমরা গ্রহণ করছি না।
ইসলামী ব্যাংকের সহায়তা “আইসিসি ওয়ার্ল্ড টুয়েন্টি-২০ বাংলাদেশ ২০১৪”তে দিতে পারেন অথবা কোথাও নাও দিতে পারেন। ইসলামী ব্যাংক আইনগতভাবে একটি নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান এবং তারা এদেশে তাদের কার্যক্রম আইনগতভাবে চালিয়ে যাচ্ছে। তাদের সম্বন্ধে কারও কারও তেমন ভাল ধারণা নেই এবং তাদের সহায়তা গ্রহণে আগেও অনেক প্রতিষ্ঠান অস্বীকৃতি জানিয়েছে। তাই দ্ব্যর্থহীনভাবে বলা যেতে পারে যে, “লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহায়তা গ্রহণ করা হচ্ছে না।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
অর্থনীতি
ইসলামী ব্যাংকের ৩ কোটি টাকা ফেরত দিয়েছে সরকার
“লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩ কোটি টাকা ফেরত দিয়েছে সরকার। রোববার অর্থমন্ত্রনালয় থেকে পাঠানো এক বিবৃতিতে ওই অর্থ গ্রহনের বিষয়টি স্পষ্ট করেছে সরকার





