দরপতনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার নিম্নমুখী প্রবণতায় দেশের উভয় বাজারে লেনদেন চলছে। এ সময় দেশের প্রধার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।
তবে আগের দিনের মত লেনদেনের শুরুতে সূচকের উত্থান লক্ষ করা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫০৭ পয়েন্টে। এ সময় মোট ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি, কমেছে ১১৭টি আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ৪ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৭৫ পয়েন্টে। এ সময় মোট ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকার।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৩৯ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৪৩ কোটি ৪২ লাখ টাকার।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা
দরপতনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার নিম্নমুখী প্রবণতায় দেশের উভয় বাজারে লেনদেন চলছে। এ সময় দেশের প্রধার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।





