কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণসুবিধা পাবেন শিল্পমালিকরা। নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পোশাক মালিকদের তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএর সদস্যভুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো এ ঋণ সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

সার্কুলারে বলা হয়, তৈরি পোশাক নিটওয়্যার ও টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠান কারখানার নিরাপদ কর্মপরিবেশ তথা অগ্নিনির্বাপক, অগ্নি-প্রতিরক্ষামূলক সামগ্রী, ছাদ এবং ভূগর্ভে প্রয়োজনীয় সংখ্যক পাম্পসহ পানি সংরক্ষণাগার নির্মাণসহ কারখানার সংস্কার, পুনর্গঠন ও প্রতিস্থাপন কাজের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হবে। সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণের বিপরীতে সুদের হার হবে ৯ শতাংশ।

এছাড়া এ স্কিমের আওতায় নবায়ণযোগ্য জ্বালানিতে ৩ কোটি ও গ্রিন উন্ডাস্ট্রি স্থাপনে ২০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর