বাজারে পেয়াঁজের মূল্য এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ (সোমবার) সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী একথা বলেন।তিনি বলেন, স্থানীয় বাজারে পেয়াঁজের মূল্য ক্রমশঃ হ্রাস পেয়ে এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।
তোফায়েল আহমেদ আরও বলেন, সরকার বিভিন্ন উদ্যোগের ফলে এবং দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় পেঁয়াজের দাম হ্রাস পেয়েছে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পেয়াঁজের মূল্য স্থিতিশীল করার জন্য ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা নেয়া’সহ বিপণন ব্যবস্থায় সরকারের নজরদারী বৃদ্ধি করা’সহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানীকারক ও ঢাকার বিভিন্ন পাইকারী বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বাণিজ্য মন্ত্রণালয় সভা করে দিকনির্দেশা দেয়া হয়েছে।
এমবি





