দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে দু'দেশের পাসপোর্টধারীরা যাতায়াত করতে পারবে।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, সোমবার হাকিমপুর উপজেলা নির্বাচনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করবেন। মঙ্গলবার থেকে আবার দু'দেশের মধ্যে আমদানি-রফতানি চালু হবে।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]