অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডাকঘর সঞ্চয় কর্মসূচির (স্কিম) সুদের হার আগের যেটা ছিল, সেটাই থাকবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের অর্থমন্ত্রী এই কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের যেটা যেটা ছিল, সেটাতেই ফিরে যাওয়া হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।

দুই লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কোনো কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগবে না বলেও জানান অর্থমন্ত্রী।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার অর্ধেকে নামিয়ে আনার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

উল্লেখ্য, আগে ডাকঘর সঞ্চয় কর্মসূচির সাধারণ হিসাবের ক্ষেত্রে সুদের হার ছিল ৭ দশমিক ৫ শতাংশ। আর ৩ বছর মেয়াদি হিসাবের সুদের হার ছিল ১১ দশমিক ২৮ শতাংশ।

এমবি