সূচকের ঊর্ধমুখী প্রবণতায় লেনদেন চলছে দেশের উভয় পুঁজিবাজারে। এর আগে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে শুরু হয় পুঁজিবাজারের লেনদেন।
এ সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা শ্লথ গতিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬১৩ পয়েন্টে। এ সময় মোট ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি, কমেছে ৭৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৯ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯২৯ পয়েন্টে। এ সময় মোট ১২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৭০ লাখ টাকার।
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৬৮ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৫০০ কোটি ৩৯ লাখ টাকার।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
অর্থনীতি
সূচকের ঊর্ধমুখী প্রবণতা
সূচকের ঊর্ধমুখী প্রবণতায় লেনদেন চলছে দেশের উভয় পুঁজিবাজারে। এর আগে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে শুরু হয় পুঁজিবাজারের লেনদেন।





