বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পতনে নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন।
রোববার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ১৩.০৩ পয়েন্ট। এরফলে বেলা সাড়ে ১২ টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮৫১.৪১ পয়েন্টে।
এ সময়ে লেনদেনে অংশ নেয়া ৩০৮টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির লেনদেন হয়েছে ৩২ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার। ১৪ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির লেনদেনের পরিমাণ হচ্ছে ১২ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা।
লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে লাফার্জ সুরমা, সিভিও পেট্রোকেমিক্যাল, বিএসআরএম লিমিটেড।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ১৮.৯০ পয়েন্ট কমে ৯০৬১ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৫ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।
এমকে





