শুক্রবার (৩ অক্টোবর) কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল ব্র্যান্ডভেদে ৩৮০-৩৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩৭৫-৩৮০ টাকা। পাম তেলের দামও লিটারপ্রতি ১৬৮ টাকায় উঠেছে, আগে যা ছিল ১৬৫ টাকা।

মাঝারি দানার মসুর ডাল কেজিপ্রতি ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগে সর্বনিম্ন ১১০ টাকায় পাওয়া যেত। ছোট দানার মসুর এক মাসে কেজিতে সর্বোচ্চ ২০ টাকা বেড়ে ১৫০-১৬০ টাকায় উঠেছে। বড় দানার মসুর বর্তমানে কেজিপ্রতি ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, তেলের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো সরকারের কাছে আবেদন করলেও এখনো অনুমোদন মেলেনি। তবুও ব্যবসায়ীরা আগেভাগেই দাম বাড়িয়ে দিয়েছে। তাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে সরকারের সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখছে না, ফলে ব্যবসায়ীরা ভোক্তাদের জিম্মি করে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।

এনএইচ