পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য তাদের বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) দেওয়ার সুপারিশ করেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি জানিয়েছে, আগামী ১৫ মার্চ সকাল ১১টায় হোটেল পূর্বানীতে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডে আগামী ১৭ ফেব্রুয়ারি।
কোম্পানি আরো জানিয়েছে, সমাপ্ত অর্থ বছরের জন্য তাদের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩৫.৪৭ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ৩.৬৯ টাকা, শেয়ার প্রতি এনএভি ৭০.২২ টাকা এবং শেয়ার প্রতি এনওসিএফ ০.৭৬ টাকা।
যা এর আগের অর্থ বছরে ছিল যথাক্রমে ২৩৭.৬৮ মিলিয়ন টাকা, ৩.৭৩ (সমন্বিত) টাকা, ৬০.৪৯ (সমন্বিত) টাকা এবং ৮.৩০ (সমন্বিত) টাকা।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
গ্রিন ডেল্টার ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা