এখনো বাড়তি ইলিশসহ সব ধরনের মাছের দাম। তবে বাজারে নতুন চালের আগমন ঘটতে শুরু করায় কমতে শুরু করেছে চালের দাম। যদিও দুই মাস বন্ধ থাকার পর দেশে নদীগুলোতে মাছ ধরার মহোৎসব চলছে। তবে মাছের দাম দু-একদিনের মধ্যে কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।
অপরিবর্তিত রয়েছে সব ধরনের সবজির দাম। শুক্রবার রাজধানীর সাপ্তাহিক বাজারের হালচালে এমনটাই দেখা গেছে।
এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা ও ইলিশ (৭০০ গ্রাম) প্রতি হালি বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা।
এছাড়া কেজি প্রতি রুই ৩৪০, কাতলা ৩৫০, তেলাপিয়া ১২০, কৈ (চাষের) ২২০, সিলভার ১২০, পাঙ্গাস ১১০, টেংরা ৩২০, শোল ৩৫০, মলাঢেলা ২০০, বাইলা ৪৫০, কাচকি ২৫০, সুরমা ১৬০, টাকি ২৪০, বোয়াল ৩৫০ থেকে ৬০০, ভেদা ৩০০ এবং শিং ৭০০ টাকা।
প্রকারভেদে কেজিতে ১ থেকে ২ টাকা কমছে চালের দাম। কেজিপ্রতি নাজিরশাইল (প্রকারভেদে) বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩, মিনিকেট বিক্রি হচ্ছে ৫২, স্বর্ণা ৩৮, লতা ৪২, পাইজাম ২৮, বিআর-২৮, ৪২, আটাশ ৪৩, মোটা চাল ৩৮, লাল বিরই ১০ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399030899.jpg[/img]
কেজিপ্রতি আলু ৩০, কাঁচা মরিচ ৬০, শসা ৩০, পটল ৬০, বেগুন ৪০, সিম ৫০, গাজর ৩০, করলা ৪০, ঢেঁড়স ৪০, চিচিঙ্গা ৬০, পেঁপে ২৪, টমেটো ৬০, বরবতি ৪০, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে লালশাক, ডাটা, পুঁইশাকের আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে ।
কেজিপ্রতি পেঁয়াজ (আমদানি) ২৮ ও দেশি পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০, চায়না রসুন (একদানা) ১২০, দেশি আদা ২৭০ টাকা কেজি। শুকনা মরিচ ১৭০, হলুদ ১১০, হলুদের গুঁড়া ১৬০, মরিচের গুঁড়া ২২০, ধনিয়া ৭০, দেশি মশুর ডাল ১০৫, ভারতীয় মশুর ডাল ৭০, খেসারি ডাল ৪২, মুগ ডাল ১৩০ এবং ছোলা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
প্রতিহালি মুরগির ডিম (ফার্ম) ২৮, দেশি হাঁসের ডিম ৩৪, মুরগি ৩৪ এবং পাকিস্তানি মুরগির ডিম ৩৪ টাকায় বিক্রি হচ্ছে।
খাসির মাংসের কেজি ৫০০, গরুর মাংস ২৮০, দেশি মুরগি (কেজি) ৩৮০, মুরগি ব্রয়লার (কেজি) ১৪০, লেয়ায়র ১৩০ এবং হাঁস ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
কমেছে চালের দাম
এখনো বাড়তি ইলিশসহ সব ধরনের মাছের দাম। তবে বাজারে নতুন চালের আগমন ঘটতে শুরু করায় কমতে শুরু করেছে চালের দাম। যদিও দুই মাস বন্ধ থাকার পর দেশে নদীগুলোতে মাছ ধরার মহোৎসব চলছে। তবে মাছের দাম দু-একদিনের মধ্যে কমতে পারে





