[b]ঢাকা:[/b] মোবাইল ফোনে সরাসরি কৃষকদের সাথে কথা বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। আজ বুধবার দুপুরে দেশের বিভিন্ন জেলার কৃষকদের সাথে কৃষি ও কৃষি ঋণের বিভিন্ন তথ্যাদি নিয়ে কথা বলেন তিনি। কৃষকদের উদ্দেশ্যে গভর্নর বলেন, দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে সবার আগে কৃষি ও কৃষকদেরকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের ঘামে ভেজা পরিশ্রমে দেশের উৎপাদন ও উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ঋণের ব্যাপারে সবোর্চ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে কৃষকদের অগ্রণী ভূমিকা রয়েছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক চাকাকে আরো গতিশীল করতে প্রান্তিক কৃষকদের অল্প সময়ের মধ্যে সহজ শর্তে সরকারী বে-সরকারী প্রত্যেক ব্যাংক হতে কৃষি ঋণ প্রদান করা হচ্ছে। কৃষিঋণ বিতরণে কোন অনিয়ম ও হয়রানী মেনে নেয়া হবেনা বলে তিনি কৃষকদের আশ্বস্ত করেন।
এ সময় গভর্নর কৃষি ঋনের সঠিক ব্যবহার, কৃষি ঋণ পেতে কোন রকমের হয়রানীর শিকার কিংবা মধ্যসত্ত্বভোগীর কবলে পড়ছেন কিনা কৃষকদের কাছে জানতে চান। জবাবে প্রত্যেকেই ঋণ পেতে কোন ধরনের হয়রানীর থেকে মুক্তি এবং কৃষি ঋণের সঠিক ব্যবহার করা হচ্ছে বলে গভর্নরকে অবহিত করেন।
গভর্নর সোনালী ব্যাংকের ময়মনসিংহের গফরগাও শাখার গ্রাহক গরু ব্যবসায়ী আতাউর মৌল্লা, চট্রগ্রামের কালুরঘাটের জনতা ব্যাংকের গ্রাহক ক্ষুদ্র ব্যবসায়ী পরিতোষ চন্দ্র নাথ, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাঙ্গামাটি শাখার গ্রাহক কৃষক রঞ্জন চাকমা, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিলেট শাখার গ্রাহক মৎস ব্যবসায়ী এনাম আহমদ, ইউনাইটেড কমার্সশিয়াল ব্যাংক লিমিটেডের গাজীপুর শাখার গ্রাহক মৎসচাষী শহীদা বেগম এবং মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এর ঈশ্বরদী শাখার গ্রাহক শস্য ব্যবসায়ী মোঃ আলফাজউদ্দীন, বাগেরহাটের উৎকুলের মৎস ও কৃষিবিদ জোসনাবেগমসহ বিভিন্ন রাষ্ট্রায়াত, বিশেষায়িত, বেসরকারী, বিদেশী ব্যাংকের কৃষি ঋণ গ্রহীতাদের সাথে কথা বলেন।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
মোবাইল ফোনে কৃষকদের সাথে গভর্নরের কথা
ঢাকা: মোবাইল ফোনে সরাসরি কৃষকদের সাথে কথা বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। আজ বুধবার দুপুরে দেশের বিভিন্ন জেলার কৃষকদের সাথে কৃষি ও কৃষি ঋণের বিভিন্ন তথ্যাদি নিয়ে কথা বলেন তিনি। কৃষকদের উদ্দেশ্যে গভর্নর বলেন,





