২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি থেকে জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ (সোমবার) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন ব্যাংকের গভর্নর ফজলে কবির।
এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সামান্য বাড়ানো হয়েছে। ১৬.৩ থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৬.৮।
অন্যদিকে, সরকারি খাতে ঋণ প্রবাহ ১২ শতাংশের পরিবর্তে ৮.৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এমবি





