এবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম।কয়েক দফা কমার পর শনিবার থেকে এ দাম কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ২৮৩ টাকা বেড়ে ৪৬ হাজার ৭৩ টাকা দরে বিক্রি হবে।আর ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৪২ হাজার ৬৯০ টাকা থেকে বেড়ে ৪৪ হাজার ৩২ টাকা দরে বিক্রি হবে।এছাড়া
১৮ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি ৩৮ হাজার ৪৯১ টাকায় দাঁড়িয়েছে।অন্যদিকে সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকা থেকে বেড়ে ২৫ হাজার ৭৮ টাকায় বিক্রি হবে। ভরিতে দাম বেড়েছে এক হাজার ৫০ টাকা।স্বর্ণের পাশাপাশি বাড়বে রুপার দামও। ভরি প্রতি ৫৮ টাকা বেড়ে ২১ ক্যাডমিয়ামের রুপা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়।আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে দাম পুর্নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছে বাজুস।
নাজিব





