ঋণ কেলেঙ্কারি ও সনদ জালিয়াতির দায়ে বেসিক ব্যাংক লিমিটেডের আট কর্মকর্তাসহ ১০ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
ব্যাংকের বিশ্বস্ত একটি সূত্র মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকে ঋণ কেলেঙ্কারির দায়ে সহকারী মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আজিজুল হক ও দুই নিরাপত্তারক্ষীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এ ছাড়া সনদ জালিয়াতির দায়ে সাতজন ক্যাশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোন্দকার মো. ইকবাল ছাড়াও ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
জেএ





