সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-ডিসেম্বর ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির প্রতিবেদনে দেখাযায় ইপিএস বেড়েছে কোম্পানিটির।
ডিএসই সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে সেন্ট্রাল ফার্মার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা, শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.১০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৪৬ টাকা।
আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৫৫ টাকা, সমন্বিত এনওসিএফপিএস ছিল ০.০৭ টাকা নেগেটিভ এবং ৩০জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ১৫.৭৩ টাকা।
সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে০.১৮ টাকা বা ৩২.৭৩ শতাংশ। গত তিন মাসে (এপ্রিল-জুন ১৬) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে 0.৬১ টাকা। যা আগের বছরে একই সময়ে আয় ছিল ০.২৮ টাকা।
নাজিব





