রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি বা চামড়া শিল্প কারখানা স্থানান্তরের কাজেরঅগ্রগতি দেখতে সাভার গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি চামড়া শিল্প পার্কে পৌঁছেন। মন্ত্রী কাজের অগ্রগতি দেখে এখাতের মালিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া প্রকল্প সংশ্লিষ্টদের মতবিনিময় সভায়ও অংশ নেবেন তিনি। মন্ত্রীর সঙ্গে বিসিক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই জুনে রাজধানী থেকে ট্যানারি শিল্প সরে যাওয়ার কথা রয়েছে। কয়েক দফা সময় বাড়ানোর পরও নির্মাণকাজে গতি ফেরেনি।

এ কারণেই হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হচ্ছে না ট্যানারি শিল্প। সরকারি এবং ট্যানারি মালিক উভয় পক্ষের কাজেই রয়েছে ব্যাপক স্লথগতি। তাই গতি বাড়াতেই মন্ত্রী শিল্প পার্ক পরিদর্শনে গেছেন।

এআর