ঢাকা স্টক এক্সচেঞ্জ এ সপ্তাহের তৃতীয় দিবসে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বুধবার শুরু দিকে ক্রয় চাপে বাড়তে থাকে সূচক । পাশাপাশি বেড়েছেঅধিকাংশ কোম্পানির শেয়ার দর। আজ চলতি বছরের মধ্যে সবোচ্চ অবস্থানে রয়েছে ডিএসইর ব্রড ইনডেক্স। আগের দিনের তুলনায় ক্রয় চাপে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। আজ দিনশেষে হাজারকোটি টাকা ছাড়িয়েছে ডিএসইতে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ধারবাহিক উত্থানের কারণে দেশের শেয়ারবাজার অনেকটাই বিনিয়োগ উপযোগী হয়ে উঠেছে। যার ফলে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাশাপাশি বিনিয়োগে সক্রিয় হচ্ছেন। তাছাড়া কোনো রাজনৈতিক অস্থিরতা নেই বাজারে। বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতির সব সূচকই ইতিবাচক অবস্থানে রয়েছে। শেয়ারবাজার বর্তমানে স্বাভাবিকভাবে চলছে শেয়ারবাজার।
ডিএসইর ব্রড ইনডেক্স বুধবার আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৪৯০৬ পয়েন্টে অবস্থান করছে।শরিয়াহ সূচক ডিএসইতে ১১ পয়েন্ট বেড়ে রয়েছে ১১৬৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান ১৭৯৭ পয়েন্টে। লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর ১৭৯টির দর বেড়েছে, কমেছে ১০০টির এবং ৪৪টি অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার টাকার।
নাজিব





