শিগগিরই সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপের ঘনিষ্ঠ ৩ প্রতিষ্ঠানে বিরুদ্ধে  ঋণ কেলেংকারির  ১৭ মামলার চার্জশিট অনুমোদন দিচ্ছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
নাম না প্রকাশের শর্তে ওই মামলার এক তদন্ত কর্মকর্তা বলেন, শিগগিরই দুদকের নিয়মিত সভায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হবে।
তিনি বলেন, টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড, নকশি নিট কম্পোজিট লিমিটেড প্রতিষ্ঠানের ৯ জন এবং সোনালী ব্যাংকের ১৬ জনসহ মোট  ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের জন্য প্রতিবেদনসহ নথি জমা রয়েছে।
জানা যায়, ওই ৩ প্রতিষ্ঠানের চার্জশিট ভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন, টি অ্যান্ড ব্রাদার্সের চেয়ারম্যান জিনাত ফাতেমা, এমডি তাওহীদ হাসান, পরিচালক তসলিম হাসান, প্যারাগন নিট কম্পোজিটের এমডি সাইফুল হাসান রাজা, পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও তাঁদের সহযোগী মকুল হোসে এবং নকশি নিটের চেয়ারম্যান আমেনা বেগম, এমডি মো. আবদুল মালেক ও তাঁদের সহযোগী জামির হোসেন।
এছাড়া সোনালী ব্যাংকের আসামিদের মধ্যে রয়েছেন,  সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন কবির, সাবেক ডিএমডি মাঈনুল হক (ওএসডি), আতিকুর রহমান (ওএসডি), জিএম আ ন ম মাশরুরুল হুদা সিরাজী, ডিজিএম শেখ আলতাফ হোসেন, মো. সফিজ উদ্দিন আহমেদ, কানিজ ফাতেমা চৌধুরী, এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত), খুরশীদ আলম, জিএম অফিসের জিএম ননী গোপাল নাথ (ওএসডি), মীর মহিদুর রহমান, সাবেক জিএম সবিতা সিরাজ, এজিএম আশরাফ আলী পাটোয়ারী, রূপসী বাংলা শাখার (সাবেক হোটেল শেরাটন) সাবেক ব্যবস্থাপক (পরে ডিজিএম) এ কে এম আজিজুর রহমান (হলমার্কের মামলায় কারাগারে), এজিএম (সাময়িক বরখাস্ত) মো. সাইফুল হাসান ও নির্বাহী কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আবদুল মতিন।
এদিকে গত ৬ মে সোনালী আরো  ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুদক কমিশন।
ওই ৩ প্রতিষ্ঠান  হলো- প্যারাগন নিট কম্পোজিট, ডিএনস্পোর্ট ও খান জাহান আলী সোয়েটার।
গত বছর ১ জানুয়ারি  দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী, উপপরিচালক এস এম এম আখতারসহ মোট আটজন বাদী হয়ে  ওই ৫ প্রতিষ্ঠানের ১৫ কর্মকর্তা এবং সোনালী ব্যাংকর ২০ কর্মকর্তাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে ২৬টি মামলা  দায়ের করেন।
পরে গত বছর ২৮ মে প্যারাগন নিট কম্পোজিটের মালিক এবং সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা ঋণ কেলেংকারি ও আত্মসাতের ঘটনায় আরো ১টি মামলা দায়ের করে দুদক।
[b]ঢাকা,একে, ১০ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]