পুঁজিবাজারে পতন ধারা অব্যহত রয়েছে। বুধবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় বাজারে সূচক কমেছে। একই সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে ঢাকা ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৫ পয়েন্ট। লেনেদেন হওয়া ২৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টি, কমেছে ২০৮টি ও অপরিবর্তত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬২৪ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৫৪ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩২২ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৫৭ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৭ লাখ টাকা।
মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯৭ লাখ টাকা। বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৯০ লাখ টাকা।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]