চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) সঞ্চয়পত্রে ছয় হাজার ২৪৫ কোটি টাকা নিট বিনিয়োগ এসেছে। এর মধ্যে কেবল ফেব্রুয়ারি মাসে এসেছে এক হাজার ২৬২ কোটি টাকা।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের পুরো সময়ে জাতীয় সঞ্চয় প্রকল্পগুলো থেকে চার হাজার ৯৭১ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। গত জানুয়ারি মাসেই এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।
জানুয়ারি মাস পর্যন্ত জাতীয় সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ এসেছিল চার হাজার ৯৮৩ কোটি ৪৪ লাখ টাকা। গত ফেব্রুয়ারি মাসে এর সঙ্গে যোগ হয় আরো এক হাজার ২৬২ কোটি ১৭ লাখ টাকা।
এর মধ্যে দিয়ে অর্থবছরের প্রথম আট মাসের নিট বিনিয়োগ দাঁড়ায় ছয় হাজার ২৪৫ কোটি ৬১ লাখ টাকা। যেখানে গত ২০১২-১৩ অর্থবছরের পুরো সময়ে এসেছিল মাত্র ৭৭২ কোটি ৮৪ লাখ টাকা।
সঞ্চয় প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে পারিবারিক সঞ্চয়পত্র থেকে। এই খাতে গত আট মাসে নিট বিনিয়োগ এসেছে চার হাজার ৪৫৭ কোটি ৯৮ লাখ টাকা।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সঞ্চয়পত্রে বিনিয়োগ বেড়েছে
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) সঞ্চয়পত্রে ছয় হাজার ২৪৫ কোটি টাকা নিট বিনিয়োগ এসেছে। এর মধ্যে কেবল ফেব্রুয়ারি মাসে এসেছে এক হাজার ২৬২ কোটি টাকা।