পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীনফোন লিমিটেড বিনিয়োগকারীদের জন্য অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৪ সালের অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের ৯৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ৩০জুন অর্ধবাষির্কী অনিরীক্ষিত অর্থিক প্রতিবেদন পর্যলোচনা করে এ সিন্ধান্ত নেয়া হয়। এ সময়ে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৬০ কোটি ১২ লাখ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ২৫.৯১ টাকা।

বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ৫ আগস্ট রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

এদিকে কোম্পানির ঘোষণা অনুযায়ী মঙ্গলবার এ শেয়ারের লেনদেনে কোন নির্ধারিত মূল্য থাকছে না।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর