সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার সূচকের পতনে উভয় শেয়ারবাজারের লেনদেন চলছে। এ সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। আর টাকার পরিমাণে লেনদেনও রয়েছে শ্লথ গতিতে। বেলা সোয়া ১১টায় ডিএসইতে সূচক কমেছে ১৫ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৬৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৫০ মিনিটে ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৪০ পয়েন্টে। এ সময় মোট ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টি, কমেছে ১২১টি আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৯ কোটি ২১ লাখ টাকার।
সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৮২১ পয়েন্টে। এ সময় মোট ১০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকার।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৩৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩২২ কোটি ৬৭ লাখ টাকার।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার সূচকের পতনে উভয় শেয়ারবাজারের লেনদেন চলছে। এ সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।





