মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের (এমজেএল বিডি) শেয়ার বেচবে প্রতিষ্ঠানটির করপোরেট উদ্যোক্তা ইসি সিকিউরিটিজ লিমিটেড। ঘোষণা অনুযায়ী ইসি সিকিউরিটিজ এমজেএল বিডির ৫০ লাখ শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সিকিউরিটিজ বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক/ব্লক মার্কেটে শেয়ার বেচবে বলে ঘোষণা দিয়েছে। ইসি সিকিউরিটিজের পত্রকোষে (পোর্টফলিও) মবিল যমুনার মোট ১৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৪৫০টি শেয়ার রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মবিল যমুনার শেয়ার সর্বশেষ ৮৬.৭০ টাকায় লেনদেন হয়েছে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





