বাংলাদেশের বিনিয়োগ নীতি পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ড গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড (টঘঈঞঅউ) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
পাঁচদিন ব্যাপী জেনেভা সফরে শিল্পমন্ত্রী বাংলাদেশের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বেগম আফরোজা খান, উপ-সচিব মোঃ ফাহিমুল ইসলাম, সিনিয়র সহকারি সচিব মোঃ মিজানুর রহমান ও বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক মোঃ আরিফুল হক প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন।
সফরকালে প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠান ছাড়াও শিল্পমন্ত্রী সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আজ (২৭ এপ্রিল) বিকেলে তিনি সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল (২৮ এপ্রিল) সকালে তিনি জাতিসংঘের জেনেভা অফিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মিঃ মিশেল মুলার এবং বিশ্ব শ্রম সংস্থা এর মহাপরিচালক মিঃ গাই রাইডার এর সাথে তাদের দপ্তরে পৃথকভাবে বৈঠক করবেন। বিকেলে মন্ত্রী আঙ্কটাড এর মহাপরিচালক মিঃ মুখিশা কিটুয়ি এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
২৯ এপ্রিল জেনেভায় বাংলাদেশের বিনিয়োগনীতি পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। এ উপলক্ষে আঙ্কাটাডের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংস্থার মহাপরিচালক মিঃ মুখিশা কিটুয়ি
এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ সভা শুরু হবে। অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরবেন সংস্থার বিনিয়োগ ও শিল্প উদ্যোগ বিভাগের পরিচালক জেমস্ ঝান । এতে শিল্পমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে আঙ্কটাডের সদস্য রাষ্ট্রগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, কূটনীতিক, বিনিয়োগকারি ও বেসরকারি উদ্যোক্তারা বাংলাদেশের বিনিয়োগ নীতির ওপর আলোচনায় অংশ নেবেন। এর ফলে বাংলাদেশের শিল্পখাতে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।
৩০ এপ্রিল মন্ত্রী জাতিসংঘের মেধাসম্পদ বিষয়ক সংস্থা এর মহাপরিচালক মিঃ ফ্রান্সিস গারি এর সাথে বৈঠক করবেন। বিকেলে তিনি জেনেভায় অবস্থিত নেসলে ল্যাবরেটরিজ পরিদর্শন করবেন।
শিল্পমন্ত্রীর নেতৃত্বে সফররত প্রতিনিধিদল আগামী ২ মে দেশের ফেরার কথা রয়েছে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বিনিয়োগ পর্যালোচনা সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে শিল্পমন্ত্রী
বাংলাদেশের বিনিয়োগ নীতি পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ড গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।





