পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠান ব্যাংকিং খাতের যমুনা ব্যাংক ও  চামড়া খাতের এপেক্স ফুড লভ্যাংশ ঘোষণা করেছে।  উভয় কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের জন্য যমুনা ব্যাংক ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ও এপেক্স ফুড বিনিয়োগকারীদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য উভয় কোম্পানি আগামী ১৬ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করেছে।
যমুনা ব্যাংক আগামী ৮ মে সকাল ১০টায় এজিএম আহ্বান করেছে। তবে এজিএমের স্থান এখনো নির্ধারণ করা হয়নি।
শেষ হওয়া অর্থ বছরে যমুনা ব্যাংকের সমন্বিত মুনাফা হয়েছে ১১৪ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ২.৫৫ টাকা, শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ হয়েছে ১৯.৮২ টাকা এবং শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৬.৬৬ টাকা।
ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে এপেক্স ফুড আগামী ১৪ মে সকাল ১১টায় ঢাকা লেডিস ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে।
শেষ হওয়া অর্থ বছরে এপেক্স ফুডের শেয়ারপ্রতি আয় হয়েছে ২৩.৬১ টাকা, শেয়ারপ্রতি সম্পদ ২২১.৮৮ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৩১.৭৯ টাকা।
লভ্যাংশ ঘোষণার কারণে আজ রোববার উভয় কোম্পানির শেয়ার দরে কোনো মূল্য সীমা থাকবে না।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]