সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয়েছে। ডিএসইতে ও সিএসইতে সূচকের ঊর্ধমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। উভয় বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির দর বাড়ছে। লেনদেনে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেলেও ধীরে ধীরে তা বাড়ছে।
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচক বাড়লেও লেনদেনে অবনতি হয়েছিল। এদিন ডিএসই প্রধান সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। তবে লেনদেন কমেছে ১ কোটি টাকার। অপর বাজার চট্ট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স সূচক বেলা সোয়া ১১টায় ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৫৮ পয়েন্টে।
এ সময় ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের এর মধ্যে দর বেড়েছে ১৮২টি কোম্পানির। আর দর কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
আলোচ্য সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০০ কোটি টাকা। ববুধবার ডিএসইতে ৫৫০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
অপরদিকে একই সময়ে সিএসই সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৪১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আলোচ্য সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৫ কোটি টাকা।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





