প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড। রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হয়। লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সু চিন জাং।
জানা গেছে, হা-ওয়েলের আইপিওতে মোট ৯০৬ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার টাকা জমা পড়েছে, যা কোম্পানির চাহিদার চেয়ে ৪৫.৩৪ গুণ।
এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কোটায় ৫৬৫ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত কোটায় ৬৪ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকা, মিউচুয়াল ফান্ড কোটায় ২৪১ কোটি ৮৫ লাখ টাকা এবং প্রবাসী বিনিয়োগকারীদের কোটায় ৩৪ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকার আবেদন জমা পড়েছে।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]