সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের উর্ধ্বমুখীতায় লেনদেন শুরু হয়েছে। প্রথম এক ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে আড়াই’শ কোটি টাকার উপরে।

এদনি ডিএসইতে সূচকের উর্ধ্বমুখীতার মাধ্যমে লেনদেন শুরু হয়। যা লেনদেনের প্রথম এক ঘণ্টায় অব্যহত রয়েছে। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে যায়।

এরপর টানা উর্ধ্বমুখীতার কারণে বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ২৮ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে বাড়ে ১৮ পয়েন্ট, বেলা ১১ টায় সূচক বাড়ে ৩৭ পয়েন্ট।

বেলা ১১টা ১০ মিনিটে সূচক বাড়ে ৪৫ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে বাড়ে ৪৭ পয়েন্ট, সাড়ে ১১টায় বাড়ে ৫৩ পয়েন্ট এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। এদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৯৪ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৭০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ১৯৫ টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, এমজেএল, বিএসসিসিএল, আরএকে সিরামিক, ইউনাইটেড এয়ার, বারাকা পাওয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল ও এসিআই ফর্মুলেশন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ৮৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টি, কমেছে ৫৪টি ও অপরিবর্তিত রয়েছে ১২টি।

ইআর