চলমান মন্দা পরিস্থিতি কাটিয়ে শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ১৯ দফা দাবিতে বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছেন বিনিয়োগকারীরা।

আজ সোমবার বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৈৗধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক এ স্মারকলিপি প্রদান করেন।

এর আগে বাজারে লেনদেন শুরুর পর পতন শুরু হলে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত ডিএসই ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। মানববন্ধন শেষে বেলা আড়াইটার দিকে বিএসইসি কার্যালয়ে এসে তারা স্মারকলিপি প্রদান করেন।

বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজার নেতিবাচক প্রবণতায় রয়েছে। বাজারে স্বাভাবিক পরিস্থিতি বা স্থিতিশীলতা ফেরাতে ১৯ দফা দাবি পূরণ করা উচিত বলে মনে করেন তিনি।

১৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল-পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বৃদ্ধি, জিএমজি এয়ারলাইনসহ যেসব কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে টাকা নিয়ে পুঁজিবাজারে আসছে না বা আসতে পারছে না সেসব কোম্পানি থেকে টাকা ফেরত আনা, তালিকাভুক্তির প্রথম বছরে সর্বনিম্ন ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানে বাধ্য করা, বুক বিল্ডিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া কোম্পানি থেকে টাকা ফেরত আনা, মার্জিণ ঋণের বীপরিতে সুদ সম্পূর্ণ মওকুফ করা, ৫ শতাংশ সরল সুদে ১৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা, বাই ব্যাক আইন বাস্তবায়ন করা ইত্যাদি।

এমকে