ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রমজান মাসব্যাপী ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৬০ হাজার পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি নিয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইফতার বিতরণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার ও আবদুস সাদেক ভুঁইয়া, বিজনেস প্রোমোশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান ড. মো. কামালুদ্দিন জসিম উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম দিনে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, মহাখালী, বনানী, মৌচাক, রামপুরা, নয়াবাজার, সদরঘাট ও যাত্রাবাড়ী এলাকায় ২ হাজার পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এমকে