সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে গড়ে ৬০ দশমিক ৪০ শতাংশ এবং সিএসইতে বেড়েছে ২৮ দশমিক ৮৯ শতাংশ।
একই সময়ে ডিএসইতে সূচক বেড়েছে ৪ দশমকি শূন্য ৭ শতাংশ এবং সিএসইতে বেড়েছে ৪ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৫৯৮ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬০ দশমিক ৪০ শতাংশ বা ১ হাজার ৭৩১ কোটি ৪৯ লাখ টাকা।
এই লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন ৯০ দশমিক ০৫ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির লেনদেন ১ দশমিক ১২ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির লেনদেন ৫ দশমিক ১৭ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৪ দশমিক শূন্য ৭ শতাংশ বা ১৯০ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর লেনদেন হয়নি ৩ কোম্পানির।
এদিকে সপ্তাহের ব্যবধানে সিএসই’র প্রধান সূচক বেড়েছে ৪ শতাংশ বা ৫৭৯ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার টাকা।
এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন ৮০ দশমিক ৪৫ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির লেনদেন ১ দশমিক ৮৫ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির লেনদেন ১০ দশমিক ৬৬ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ।
সিএসইতে লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





