মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতায় রবিবার দেশের উভয় পুঁজিবাজারে দিনের তিন ঘণ্টা লেনদেন হয়েছে। তিন ঘণ্টায় মূল্য সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনে ধীর গতি লক্ষ্য করা গেছে।

দুপুর দেড়টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৮৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ২৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৯২ কোটি ৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

দুপুর দেড়টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। এ সময়ে এ কোম্পানির ৪ লাখ ৯৪ হাজার ৪৫টি শেয়ার ৫ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮২৩ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১৯১ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯২৭ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির। লেনদেন হয়েছে ৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এএইচ