পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানিটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত সপ্তাহজুড়ে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।ডিএসইসূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- এপেক্স ফুটওয়্যার, মার্কেন্টাইল ব্যাংক, বিচ হ্যাচারি, ফ্যামিলি টেক্স, সোস্যাল ইসলামী ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, আর্গন ডেনিমস, বিডি ল্যাম্পস এবং নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স।
এর মধ্যে এপেক্স ফুটওয়্যার ৫৫ শতাংশ নগদ, মার্কেন্টাইল ব্যাংক ৮ শতাংশ নগদ ও ১২ শতাংশ স্টক, বিচ হ্যাচারি ১৫ শতাংশ স্টক, ফ্যামিলি টেক্স ১০০ স্টক, সোস্যাল ইসলামী ব্যাংক ১২ শতাংশ স্টক, রূপালী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ ও ১০ শতাংম স্টক, হাইডেলবার্গ সিমেন্ট ৩৮০ শতাংশ নগদ, আর্গন ডেনিমস ৬ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক, বিডি ল্যাম্পস ২০ শতাংশ নগদ এবং নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।
কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়েছে। এর মধ্যে এপেক্স ফুটওয়্যারের এজিএম ১৪ মে, সকাল ১১টায়, ঢাকা লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকাতে; মার্কেন্টাইল ব্যাংকের এজিএম ১২ জুন, সকাল ১১টায় অুষ্ঠিত হবে; বিচ হ্যাচারির এজিএম ১৪ মে, দুপুর ১২টায়, প্রোজেক্ট প্রাঙ্গণ মহেশখালিপাড়া, টেকনাফ, কক্সবাজারে; ফ্যামিলি টেক্সের এজিএম ১৫ মে, সকাল সাড়ে ১১টায়, সিবিসি কনফিডেন্ট সিমেন্ট কনভেনশন সেন্টার, চট্টগ্রাম বোট ক্লাব, গেট#১৪, পুরাতন বিমানবন্দর রোড, পতেঙ্গা, চট্টগ্রামে; সোস্যাল ইসলামী ব্যাংকের এজিএম ৩১ মে অনুষ্ঠিত হবে; রূপালী ইন্স্যুরেন্সের এজিএম ২৪ এপ্রিল, সকাল ১১টায়, অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, রমনা ঢাকাতে; হাইডেলবার্গ সিমেন্টের এজিএম ২২ মে, সকাল ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, টাটকি, যাত্রামোড়া, তাড়াবো, রূপগঞ্জ, নারায়নগঞ্জে; আর্গন ডেনিমসের এজিএম ২৪ এপ্রিল, সকাল ১১টায়, গ্রীডটিচ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, ভবানিপুর, গাজীপুরে; বিডি ল্যাম্পসের এজিএম ২০ মে অনুষ্ঠিত হবে এবং নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম ৮ জুন, সকাল ১১টায়, হোটেল আগ্রাবাদ, কর্ণফুলি হল, আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
এপেক্স ফুটের রেকর্ড ডেট ১৬ এপ্রিল, মার্কেন্টাইল ব্যাংকের রেকর্ড ডেট ৯ এপ্রিল, বিচ হ্যাচারির রেকর্ড ডেট ১৭ এপ্রিল, ফ্যামিলি টেক্সের রেকর্ড ডেট ২২ এপ্রিল, সোস্যাল ইসলামী ব্যাংকের রেকর্ড ডেট ২৪ এপ্রিল, রূপালী ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট ১০ এপ্রিল, হাইডেলবার্গ সিমেন্টের রেকর্ড ডেট ১৭ এপ্রিল, আর্গন ডেনিমসের রেকর্ড ডেট ১০ এপ্রিল, বিডি ল্যাম্পসের রেকর্ড ডেট ১৭ এপ্রিল এবং নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েচে ১৬ এপ্রিল।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]