দেশের উভয় পুঁজিবাজারে বুধবার মূল্য সূচক ও লেনদেনে চাঙ্গাভাব বিরাজ করছে। দিনের দেড় ঘণ্টার মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৪ শত কোটি টাকা। সিএসইতে একই প্রবণতা বিরাজ করছে।
দেড় ঘন্টার লেনদেনে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২৬ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৫২ লাখ ২ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৫৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৮৩৬ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৭৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৬ লাখ টাকা।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





