সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এ নিয়ে টানা তিন কার্যদিবস পতনে রয়েছে শেয়ারবাজার। সোমবার সূচক কমলেও বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। এর আগে সকাল সাড়ে ১০টায় পতনে শুরু হয় লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৯৭ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকা।
এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। দিনভর এ কোম্পানির ৬ লাখ ৩১ হাজার শেয়ার ১৭ কোটি ২ লাখ ২ হাজার টাকায় লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে জানা গেছে, দিনভর ১০ বার সূচক রেখা ঊর্ধ্বমুখী অবস্থানে থাকে। কিন্ত অল্প সময়ের ব্যবধানে তা পতনে রূপ নেয়। বিক্রির চাপে সূচক দাঁড়াতে পারেনি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, আসন্ন বাজেট এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মুনাফা করতে চায়। আর বিনিয়োগ বেশি হওয়ার কারণে সহজে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজার নিয়ন্ত্রন করতে পারে।
রোবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৯৮ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৩৭৮ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে সোমবার সিএসইতে লেনদেন বেড়েছে ১৫ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৬৫৩ পয়েন্টে। সিএসইতে মোট ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৭০ লাখ টাকার।
রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসেবে সোমবার সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ১২ লাখ টাকা।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
টানা পতনের কবলে পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এ নিয়ে টানা তিন কার্যদিবস পতনে রয়েছে শেয়ারবাজার। সোমবার সূচক কমলেও বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। এর আগে সকাল সাড়ে ১০টায় পতনে শুরু হয় লেনদেন।





