পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান দুটি হলো ব্যাংকিং খাতের প্রাইম ব্যাংক ও আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিটাল।
[b]প্রাইম ব্যাংক :[/b] ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ বিকাল ৩টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৯৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২ দশমিক ৬৯ টাকা।
[b]ইউনিয়ন ক্যাপিটাল :[/b] প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় আগারগাঁও এর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ দশমিক ২৯ টাকা এবং এনএভি হয়েছে ১৮ দশমিক ২৯ টাকা।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]





