সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে ইতিবাচক সূচনায় লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সটেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধমুখী প্রবণতা লক্ষ করা গেছে। লেনদেনের ৪৫ মিনিটে সূচকের সাথে উভয় বাজারে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে এ সময় পর্যন্ত লেনদেন চলছে শ্লথগতিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৪৫ মিনিটে ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৫০ পয়েন্টে। এ সময় মোট ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টি, কমেছে ৭৯টি আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৯ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)একই সময়ে সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩১২ পয়েন্টে। এ সময় মোট ৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ০.৩৯ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৬৪৬ কোটি ৫৪ লাখ টাকার।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সপ্তাহের শুরুতে ইতিবাচক সূচনা পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে ইতিবাচক সূচনায় লেনদেন চলছে। শুরুতে ঢাকা স্টক এক্সটেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধমুখী প্রবণতা লক্ষ করা গেছে।





